ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২০-৩-২০২৫ বিকাল ৫:৫৯

নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক পানির মোটরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে মরদেহ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মো.জামাল উদ্দিন (৪৭) একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের ওলি আহমেদের ছেলে।  

স্থানীয় জানায়, জামাল বসত ঘর থেকে বিদ্যুতের তার টেনে নিজ বাড়ির পুকুর পাড়ে একটি পানির মোটর বসায়। রাত সাড়ে ১০টার দিকে ওই মোটরে ঘর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুর পাড়ে গিয়ে মোটরে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক