ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, আনসার মোতায়েন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২০-৩-২০২৫ বিকাল ৬:১

চটগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ চৌধুরীহাট ও বড়দিঘিরপাড় এলাকার যানজট নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
 বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে অভিযানে সড়কের উপর মালামাল রেখে যানজট সৃষ্টির অভিযোগে তিন দোকানিকে আর্থদন্ড প্রদান করা হয়। 
এসময় পবিত্র রমজানে রোজাদারসহ সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে চৌধুরীহাট ও বড়দিঘিরপাড় এলাকায় ১০ জন করে ২০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। তবে প্রথমদিন হিসেবে ২০ জন আনসার মোতায়েন হলেও শুক্রবার থেকে ৫ জন করে উভয় স্থানে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা। তারা চাঁদরাত পর্যন্ত দুই শিফট করে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যানজট নিরসনে কাজ করবে বলে উপজেলা প্রশাসন জানান ।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত জানান,
 বড়দিঘিরপাড় এলাকায় সড়কের পশ্চিম ও পূর্ব পাশে গাড়ির নিয়ন্ত্রণ আনায় মুহুতেই যানজট স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তবে কাল থেকে আরো স্বাভাবিক হবে বলে আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, সাধারণ মানুষ যাতে রমজানে একটু স্বস্তি পায় তাই আনসার নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীসহ সকলের সম্মিলিত প্রচেস্টা প্রয়োজন। তিনি বলেন, যানজটের জন্য চিন্থিতদের কোন ছাড় দেয়া হবেনা। এসময় তিনি বলেন জনস্বার্থে অভিযান নিয়মিত চলবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ