ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-৩-২০২৫ বিকাল ৬:১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

এসময় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক সহ অন্যরা।

বক্তারা বলেন, উদাখালী ইউনিয়নে গত বুধবার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছিলো। চেয়ারম্যানের পকেটে বেশকিছু চালের স্লিপ থাকায় গোডাউনে বেশ কিছু চালের বস্তা রয়ে যায়। এসময় কয়েক শতাধিক দুস্থ মানুষ স্লিপ না পেয়ে পরিষদের সামনে অবস্থান নেয়। চাল বেশি হওয়ার শঙ্কায় ও অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান স্লিপ ছাড়াই বেশ কিছু লোককে চাল দিতে থাকেন। এ অবস্থায় বাহিরে দাড়িয়ে থাকা লোকজন হুরোহুরি শুরু করেন। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আল আমিন এবং তার লোকজন হঠাৎ করেই ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে দরজা উন্মুক্ত করে দেন। এতে গোডাউনের চাল লুট হয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা নিজেদের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দেন। এতে বিক্ষুদ্ধ হয়ে বিএনপি এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবী জানায়। একই কর্মসূচি থেকে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণও দাবী করেন নেতৃবৃন্দ। পরে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণ সংক্রান্ত স্মারকলিপি পেশ করেন।

এমএসএম / এমএসএম

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক