তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দানাগছ এবতেদায়ী মাদ্রাসার জমি পুনরুদ্ধারে এলাকাবাসী একাট্টা হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে।সম্প্রতি মইজুল ইসলামসহ আরো ৪০ জন এলাকাবাসী স্বাক্ষর করে এ অভিযোগ দেন। মাদ্রাসার নামে দানকৃত জমি বিবাদীদের কাছ থেকে পুনরুদ্ধারসহ মাদ্রাসাটির পূনঃগঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
অভিযোগে বলা হয়েছে,১৯৯০ সালে দানাগছ এবতেদায়ী মাদ্রাসাটির নামে আব্দুল আজিজ ৩৪৮৪ নং দলিলমুলে ১৮ শতক এবং পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলালের দাদা আজিজুল হক ৩৪৮৩ দলিলে ৮ শতক দানপত্র দলিলমুলে হস্তান্তর করা হয়।পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় টিনের দো-চালা ঘর নির্মান করে দীর্ঘদিন যাবত ছাত্র-ছাত্রীদের দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।দাতার মৃত্যুর পর অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলালের ভাই ও চাচাত ভাই আব্দুর রহমান,আব্দুস সালাম ও আব্দুস সাত্তার, মোঃ আলীম, দানাগছ এবতেদায়ী মাদরাসার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয় এবং মাদরাসার অবকাঠামোসহ টিউবওয়েল, বাচ্চাদের পড়ার টেবিল এবং অন্যান্য আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করে এবং প্রতিষ্ঠানটির নামে থাকা ২৬ শতক জমি অবৈধ ও বেআইনী ভাবে দখল করে নেয়।পরে পুরাতন জামে মসজিদের বারান্দায় ইসলামী ফাউন্ডেশন মাদ্রাসার কার্যক্রম পরিচালিত করছে।
সরেজমিনে সম্প্রতি জমিতে ভিটেমাটি ও চারপাশে কয়েকটি বড়বড় গাছ দেখা যায়।
স্থানীয় জয়নুল আবেদীন,মফিজ উদ্দিন,আবু তালেব, মুয়াজ্জিন আব্দুস সালামসহ একাধিক ব্যাক্তি জানান,মাদরাসাটির কার্যক্রম পুনরায় চালু করার জন্য আইনজীবী তরিকুল ইসলামকে সভাপতি, মইনুল ইসলামকে সাধারন সম্পাদক করে একটি মাদ্রাসা কমিটি গঠন করা হয়।পরে উপজেলা থেকে ২০০ কেজি চাল বরাদ্দ পায়।সেটা বিক্রি করে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মাদ্রাসায় তবারক বিতরন করে,অতিরিক্ত
টাকা মাদরাসার হিসাব নম্বরে জমা রাখে।বিবাদীরা নাসির এর নাম ব্যবহার করে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করে,যে দানাগছে এবতেদায়ী কোন মাদ্রাসা নাই বা কোন সময় ছিলনা।মাদ্রাসার নাম ব্যবহার করে বরাদ্দকৃত চাল আত্মসাত করেছেন সভাপতি সম্পাদক।পরে নাসির নামের মুল ব্যাক্তি জানতে পেরে পরবর্তীতে অভিযোগটি ভুয়া বলে তিনি লিখিত দেন জেলা প্রশাসক বরাবরে।
এ বিষয়ে আব্দুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ