ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্ৰেফতার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ৩:১৩
যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে  গ্ৰেফতার করেছে ডিবি পুলিশ। আজ রাত সাড়ে ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
আটক ভাইপো রাকিব ওরফে কাজী রাকিব রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে।
ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া জানান, গোপন‌সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপো রাকিব এলাকায় ফিরেছে। এরপর অভিযান চালিয়ে তাকে আজ রাত ৯টার দিকে বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো।
তিনি আরো জানান, ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি খুন, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, ২টি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার শিকার হন। এরপর থেকে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি এলাকায় ফেরেন।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার