দোহাজারীতে মুরগির খামারে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ দায়ের
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী হাতিয়াখোলা এলাকায় মুরগির খামারে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃশফিউল আলম প্রকাশ পারভেজ (৪১) বাদী হয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রে ৪জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় দোহাজারী কিল্লা পাড়া এলাকার আব্দুল মতলবের ছেলে পারভেজ তার খরিদা সূত্রে ভোগ দখলীয় তপশীলের জায়গায় মুরগির খামারসহ ৫টি টিনশেড ঘর নির্মান করেন। নির্মাণকৃত খামার ও ঘরগুলোতে বিবাদীগন জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করেন। সর্বশেষ গত ৭ই মার্চ তার নির্মাণকৃত খামারে বিবাদীগনসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫জন লোক হাতে লোহার খন্থা,লোহার রড,লাঠিসোটা নিয়ে খামারে হামলা চালিয়ে ভাংচুর করেন। এতে তার প্রায় ২লক্ষ টাকা ক্ষতি হয় বলে তিনি জানান। পরে গত ১৬ই মার্চ পুনরায় তাকে মেরে ফেলার ও খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় তিনি দোহাজারী তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ ও জিডি দায়ের করেন। এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী এ এস আই নাজমুল ইসলাম জানান উক্ত জায়গাটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন সময়ে বাদী সে জায়গায় গিয়ে কাজ করায় এই ঘটনার সূত্রপাত হয়েছে। পরে এই ঘটনায় পারভেজ থানায় একটি জিডি দায়ের করেন। পরবর্তীতে ঘটনার তদন্ত চালিয়ে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী