সিংগাইরের ব্লাজন ফ্যাক্টরির আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৮, পাল্টাপাল্টি মামলা
মানিকগঞ্জের সিংগাইরে ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেড ফ্যাক্টরির নির্মাণ কাজ পাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা(চন্দনপুর) গ্রামে গত ১৭ মার্চ ব্লাজন ট্রিমস্ এন্ড প্যাকেজিং লিমিটেড ফ্যাক্টরির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মার্চ জামির্ত্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম বাদী হয়ে একটি চাঁদাবাজি ও মারামারির মামলা করেন। একই ঘটনায় ব্লাজন ফ্যাক্টরির ঠিকাদার ও ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের পক্ষ থেকে থানায় চাঁদাবাজি ও মারামারির মামলা করেন তার খালাতো ভাই মনির হোসেন ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে,
ব্লাজন ফ্যাক্টরির ঠিকাদার ও বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন ফ্যাক্টরির পিছনে বাউন্ডারি নির্মাণের কাজ পায়। এদিকে ওই কাজ হাতিয়ে নিতে স্থানীয় বিএনপি নেতা হাজী শহিদুল ইসলামের লোকজন বাঁধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৮ জন আহত হন। আহতদের মধ্যে ফারুকের বড় ভাই আব্দুল খালেক (৪৫) ও শহিদুলের ছোট ভাই হারুনকে (৫৬) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় দুই পক্ষেই পাল্টাপাল্টি মামলা করেন। দুই মামলায় ৩৭ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মেসার্স এফআরএ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন বলেন, ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং ফ্যাক্টরি সাথে চুক্তি অনুযায়ী লোকজন দিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করি। কাজ পাওয়ার পর শহিদুল ইসলাম চাঁদা দাবি করে কাজে বাঁধা দেয়। এতে বেশ কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে শহিদুল ইসলাম ও স্থানীয় মোখলেছকে ১৫ হাজার টাকা করে চাঁদা দেই। কয়েকদিন পর আবারও মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে ও নির্মানকাজটি হাতিয়ে নিতে আমার লোকজনের উপর হামলা চালায়। হামলায় আমার ৬ জন লোক আহত হন।
এদিকে, হাজী শহিদুল ইসলাম ফারুকের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার ছোট ভাই হারুন গরুর ঘাস কাটতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ফারুকের লোকজন তাকে কুপিয়ে আহত করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্লাজন ট্রিমস এন্ড প্যাকেজিং প্রতিষ্ঠানের জিএম (এডমিন) ইমরান কবির বলেন, নিয়ম অনুযায়ী আমরা মেসার্স এফআরএ ট্রেডার্সকে কাজ দিয়েছি। ঠিকাদার ফারুক হোসেনের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ব্লাজন ফ্যাক্টরির কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু