ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে পোস্ট দেয়ায় দুই গ্রুপের সংঘর্ষ : ‍আহত ১৫


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৫:৩০
ফেসবুকে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে উপজেলার সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি সাবেক ইউপি সদস্য আব্দুল আলীর নজরে এলে তিনি গত ১ সেপ্টেম্বর বুধবার মোসলেম উদ্দিনকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  অন্তত ১৫ জন আহত হন।
 
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু