নেত্রকোনা কেন্দুয়ায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ
২২ মার্চ শনিবার সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান।
নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়,শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।
স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার লাশ দেখে মানুষ পুলিশে খবর দেয়। তারা মিয়ার ভাই সোলেমান মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশা পাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর