ইসলামী ছাত্র আন্দোলন উত্তরা পূর্ব থানার সম্মেলন ও ইফতার অনুষ্ঠিত
বৃহস্পতিবার ২০ মার্চ'২৫ রাজধানী উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পূর্ব থানা শাখার ‘থানা সম্মেলন’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে থানা সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মুহাম্মদ আবু হানিফ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগর প্রশিক্ষণ সম্পাদক ইমাম হুসাইন হাজারী।
এছাড়াও , সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছিলেন ওয়ার্ড দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ। সম্মেলন শেষে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন ২০২৫সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়। সভাপতি: মুহাম্মদ মাসুম বিল্লাহ সহ সভাপতি: বেলাল হুসাইন মাহমুদ সেক্রেটারি: মুহাম্মদ মহিব্বুল্লাহ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ