ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাতেখড়ি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ২:২৯

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও হাতেখড়ি ফাউন্ডেশনের ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
 উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডস , ট্যাং,বাদাম , কিসমিস,মুড়ি চিড়া বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান , প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ

উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর তাসকিয়া আক্তার বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।

বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান  বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা