ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলায় ভিজিএফ চাউল বিতরণে নানা অনিয়ম ও দুনীর্তি


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ২:৩০

কুড়িগ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা ব্যাপী ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম চলছে।
আজ শুক্রবার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে ৪ হাজার ৭ শত ২৬ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২ শত ৬০  মে:টন চাউল বিতরণ করা হচ্ছে ।

কালিগঞ্জে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শাহজালাল  অভিযোগ করেন ব্যক্তির নিজ নামে স্লিপ দেওয়ার কথা থাকলেও এক জনের স্লিপের চাউল উওোলন করছেন আরেকজন।

লুৎফর রহমান বলেন প্রদানকৃত স্লিপের উপর সুবিধাভোগীর নাম না থাকায় বিক্রয়কৃত স্লিপের চাউল উওোলন করে নিচ্ছেন ব্যবসায়ীরা।

 অএ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বেলাল বলেন চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজনের দ্বারা চাউল উওোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাউল পাচ্ছে না।

 এঅনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমকে এর কাছে  জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করেন।তিনি আরো জানান আপনাদের যা করণীয় করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন আমি সারারাত বাড়ি বাড়ি ঘুরে স্লিপ বিতরণ করতে স্লিপের উপর নাম লিখতে পারি নাই।এছাড়া অন্য কোন মন্তব্য করতে রাজি হননি। 

  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতার তথ্য মতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  জেলায় মোট ৪ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৯৯ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট  ৪ হাজার ৬ শত ৯৪ দশমিক ৯৯ মে: ট চাউল বিতরণ করা হবে।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার