নবীনগরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও বিটঘর ইউনিয়নের ৮ বছরের শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিটঘর ইউনিয়ন পরিষদ গেইটের সামনে এসে শেষ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের এডভোকেট জুবায়ের হক শাওন, শরীফ ইসলাম, আরিফুল ইসলাম হৃদয়, সমাজকর্মী সোহাগ উদ্দিন সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মাহবুব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রায়হান বেপারী, আমিনুল ইসলাম, হেদায়েত নূর, মোঃ সানী, মোঃ নাফিজ, মোঃ সামীউল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আমাদের বিটঘর ইউনিয়নে এইরকম নেক্কারজনক ঘটনার স্বাক্ষী কখনো হয় নাই, আজকের পর থেকে আর স্বাক্ষী হতে চাই না৷ যারা ধর্ষক এবং যারা ধর্ষকের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা কখনো ক্ষমা করবো না এবং এই ইউনিয়নে তাদেরকে স্থান দেওয়া হবে না। যে অপরাধ করেছে আমরা তাকে বা তাঁর পরিবারকে ঘৃণা করছি না, সে যে অপরাধটুকু করার চেষ্টা করেছে সেটিকে আমরা ঘৃণা করছি। আমরা তরুণ সমাজ প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে দমন করবো। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আপনারা যদি ধর্ষকের পক্ষে যান এর পরিনতি দেখেন নাই, পরিনতি যদি দেখতে না চান দয়া করে আইনের বিরুদ্ধে কোনো প্রকার কাজ কর্ম করবেন না। ধর্ষক ও ধর্ষণ চেষ্টাকারী আমার পরিবারের হোক, বংশের হোক, রক্তের হোক এই ব্যাপারে কোনো আপোষ নাই।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত