ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৩:১৯

গাজীপুরের শ্রীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশক্রমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মোল্লা বাড়ী জামে মসজিদ মাঠে শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লার আয়োজনে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রুহুল আমীন।

এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, পৌর বিএনপির সহ সভাপতি সাঈফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, 
শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ ছিদ্দিকী, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সামসুদ্দিন সরকার,  বিএনপির নেতা তোফাজ্জল হোসেন সহ শ্রীপুর উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান