ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা ও ছিনতাই: জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেফতার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৪:৫৮

পিরোজপুরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে পিরোজপুরের কাপুরিয়া পট্টি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০-৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর গণপূর্ত বিভাগ এর অধীনে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করেন ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, "মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে আটক করেছি। এছাড়া, পিরোজপুর বালেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ