ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়ার ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস শেখের বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৪৩

লোহাগড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। ১১তম গ্রেডের এই সরকারি কর্মকর্তার সর্বোচ্চ বেতন মাত্র ৩২,২৪০ টাকা হওয়া সত্ত্বেও তিনি কোটিপতি বনে গেছেন। চাকরির আয়ের সঙ্গে সম্পদের বিশাল ফারাক নজরে আসার পর বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিলাসবহুল বাড়ি ও সম্পদের পাহাড়
সূত্র জানায়, ইউনুস শেখ বর্তমানে একটি পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা বিলাসবহুল ভবনে বসবাস করছেন। ভবনটি প্রায় ২৫০০ বর্গফুটের একটি শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এই সম্পত্তির খতিয়ান নম্বর ৫৫০, জমির পরিমাণ ৫২ শতক এবং এটি বর্তমানে আদালতের মামলার আওতায় রয়েছে (মামলা নম্বর ৪৯)।

ভূমি দখল ও অবৈধ লেনদেনের অভিযোগ
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় ইউনুস শেখ দীর্ঘদিন ধরে লোহাগড়ার সংখ্যালঘু ও সাধারণ মানুষের জমি-জায়গা অবৈধভাবে নিজের ও আত্মীয়-স্বজনের নামে লিখে নিয়েছেন। নামজারি, পর্চা, জমির খাজনা এবং দাখিলা প্রদান করাতে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

কোটি টাকার সম্পত্তি সংগ্রহের চিত্র
তদন্তে বেরিয়ে এসেছে যে, ইউনুস শেখের নামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে:

জয়পুর মৌজায় প্রধান রাস্তার পাশে ৩৫ শতক জমি, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।
নারান্দিয়া মৌজায় রেলস্টেশনের পাশে ৪১ শতক জমি, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
লোহাগড়া বাজারে দুটি দোকান ও মানিকগঞ্জ বাজারে স্ত্রীর নামে একটি দোকান।
নড়াইলে আরও একাধিক সম্পত্তি, যা তার চাকরির আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ঘুষ ও দুর্নীতির বিস্তৃত নেটওয়ার্ক
ভূক্তভোগীরা আরও অভিযোগ করেছেন, ইউনুস শেখ ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র টাকার বিনিময়ে গায়েব করেছেন। জমির পর্চা, খাজনা ও নামজারির ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না বলে অভিযোগ রয়েছে। তার এই অনৈতিক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদ
সম্প্রতি স্থানীয় জনসাধারণ ইউনুস শেখের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জনসাধারণের চাপের মুখে ইউনুস শেখ বর্তমানে লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।

প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি
ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস শেখের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও সম্পদ অর্জনের বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তার পদচ্যুতি এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি উঠেছে সর্বমহল থেকে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল