ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাটহাজারীর এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ আরেক নেতাকে বহিষ্কার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ২:১

হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর প্রকাশ শুক্কুর মেম্বারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তিন দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়েছে। 
 
শনিবার (২২ মার্চ) রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেয়া হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভায় রাতের অন্ধকারে কবরস্থানের জায়গা দখল করে ঘর বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা  দলীয় শৃঙ্খলার ঘোর পরিপন্থী এবং এলাকার মধ্যে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ ব্যাপারে তার (পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর) বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানানো জন্য নির্দেশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকেও জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর প্রকাশ শুক্কুর মেম্বারের কাছে জানতে চাইলে শনিবার রাত ১০টার দিকে তিনি গণমাধ্যমকে জানান, একটি ভিডিওকে ভিত্তি করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমি নাকি কবরস্থানের জায়গা দখল করে ঘর তৈরি করেছি। প্রকৃত পক্ষে যেখানে ঘর তৈরী করা হয়েছে সেটি করবস্থান না, ওটা কাগজে পত্রে নাল জমি। আর ওটি আমার নিজের ঘরও না। এটি চট্টগ্রাম আন্তঃ জিলা (রাঙ্গামাটি,খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১০৬৬ এর ক্রয় করা জায়গা আর ওখানে ওই শ্রমিক ইউনিয়নই তাদের ভবন নির্মাণ করছেন। আমি ওই সংগঠনের একজন উপদেষ্টা মাত্র।

যে ভিডিওর কথা বলা হয়েছে সেটি হলো চট্টগ্রাম আন্তঃ জিলা (রাঙ্গামাটি  খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলের প্রস্ততি সভার পর  ইফতার মাহফিলের স্থান পরিদর্শনের। সেদিন রাতে সভা শেষে ট্রাক শ্রমিক ইউনিয়নের উপস্থিত সকল নেতৃবৃন্দ স্থানটি পরিদর্শন করতে যান।

তিনি আরও জানান, প্রকৃত পক্ষে  আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি বিজ্ঞপ্তি অনুযায়ী তিন দিনের মধ্যে প্রকৃত বিষয়টি লিখিতভাবে জানাবেন বলেও জানিয়েছেন। 

এদিকে একইদিন রাতে উপজেলা যুবদলের আহবায়ক ফকরুল হাসান স্বাক্ষরিত এবং যুগ্ন আহবায়ক মো.মামুনুর রশিদ কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি হতে জানা যায়, দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদল হাটহাজারী উপজেলা শাখার আওতাধীন গুমানমর্দন ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.আবদুল মান্নানকে গুমানমর্দন ইউনয়ন যুবদলের আহবায়ক ও সাধারণ সদস্যপদ হইতে বহিস্কার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ

হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন: আমজাদ সভাপতি রাসেল সম্পাদক

শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় মগনামায় খাল থেকে ৯ বাঁধ অপসারণ

পত্নীতলায় একমাত্র দর্শনীয় স্থান ঐতিহাসিক দিবরদিঘী

ভোটের সময় সচল, শিক্ষার সময় বন্ধ: ডামুড্যার দিগশুল বিদ্যালয়ের বেহাল দশা

বাজারে এসেছে মৌসুমি ফল লটকন: টক-মিষ্টি স্বাদের আমেজ, চাহিদাও তুঙ্গে​

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ