কুড়িগ্রামে মউশি শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাস এবং বেতনভাতাসহ ৫দফা দাবিতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে মউশি শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশি শিক্ষক পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আ: ছালাম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও: মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস ছাত্তার সরদার, সদর উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষিকা উম্মে সালমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমাম, শিক্ষিত বেকার, প্রতিবন্ধী ব্যক্তিসহ যুব সমাজ ও মহিলা শিক্ষিকারা আন্তরিকতার সাথে পাঠদান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও স্বাক্ষরতার হার বৃদ্ধি, কুরআন শিক্ষা, বাল্য বিবাহ এবং মাদকসহ সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছে।
এ প্রকল্পের আওতায় কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের দিক বিবেচনাসহ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই প্রকল্পটিকে আউটসোর্সিং এর আওতাভুক্ত করা যাবে না। তাই ৮ম পর্যায়ে প্রকল্পটি নতুনভাবে রমজান মাসের মধ্যে পাস করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রাখার দাবী জানানো হয়। এছাড়া ঈদুল ফিতরের পূর্বেই সকল শিক্ষক-শিক্ষিকাসহ জনবলের বকেয়া বেতন পরিশোধ আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড