চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যান পরিষদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন আনুষ্ঠিত হয়।
২৩শে মার্চ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনটি আনুষ্ঠিত হয়। মানববন্ধনে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ আব্দুল হামিদ।
মানববন্ধনটির সভাপতিত্ব করেনমউশিক শিক্ষক কল্যান পরিষদের মাওলানা মোঃ ওয়ালিদ হাসান ।
মানববন্ধনে আরো বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এলাম উদ্দীন মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ সাবের আলী, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ হযরত বেলাল, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী ও অন্যান্য ওলামায়ে কেরামগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরের এই শিক্ষামূলক প্রকল্পটিকে আউটসোসিং করার চিন্তা ভাবনা চলছে।
বক্তারা আরো বলেন, ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউসোসিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোসিং করার হীন চক্রান্ত চলছে। কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোসিংয়ের মাধ্যমে ধ্বংশ করা হয় তাহলে আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃংখলা দেখা দিবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার