ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৩:২১

হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। 

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে চালানো অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

অভিযানে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) সিগারেট জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা