ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ঈদ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৩:৫৪
পবিত্র ঈদ উল ফিতর সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে  উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। সভায় কুড়িগ্রাম পৌরসভার ৩ টি ঈদগাহে নামাজ আদায়ের সময় ও ঈমাম নির্ধারন করা হয়। নামাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান,অসচ্ছল মানুষজন যাতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ভিজিএফ বরাদ্দ তদারকি করা,এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়।এ ছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর জন্য অনুরোধ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,বিএমএফ,কুদরত ই খুদা,ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সম্পাদক মাওলানা নিজামউদ্দিন , কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব আশরাফুল হক রুবেল, কুড়িগ্রামের বিভিন্ন মসজিদের খতিব, ঈমাম সহ কমিটির সদস্য গণ। এ সময় সকলের মতামতের ভিত্তিতে নামাজের সময় নির্ধারণ করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা