সাটুরিয়ায় বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে স্থানান্তর করে পশ্চিম পাশে না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
রবিবার সকাল ১২টার দিকে সাটুরিয়া উপজেলা চত্তরে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিবীদ ও এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মুয়াজ্জেম হোসেলা তোলা মাষ্ঠারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজীদ, বর্তমান সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, উপজেলার বরাইদ ইউনিয়ন ধলেশ্বরী নদী দ্বারা শাষিত। এখানকার বেশীর ভাগ এলাকা চরাঞ্চল। বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামে আশে পাশে কোন বিদ্যালয় নেই। সেই আলোকে ২০১৫ সালে সর্বস্তরের জনসাধারণের কথা চিন্তা করে ছনকা গ্রামে ছনকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের শত শত দরিদ্র শিক্ষার্থীরা সুবিদা পেতে শুরু করে। পরবর্তীতে বিদ্যালয়টি ২০২২ সালে এমপিওভুক্ত করা হয়। কিন্তু মো.শাজাহান মাষ্টার এবং আওয়ামী লীগ নেতা আব্দুল ছালাম মিলে এলাকার মানুষের সাথে কথা কাটা কাটির একপর্যায় বিদ্যালয়টি ধলেশ^রী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নেবার পায়তারা করে। বিদ্যালয়টি বর্তমান স্থানে থাকলে বরাইদ ইউয়িনের ৫ টি ওয়ার্ডের মানুষ সহ সুবিধা পাবে শত শত শিক্ষার্থীরা। আর পশ্চিম পাশে নিয়ে গেলে মাত্র ১ টি ওয়ার্ডের আংশিক লোক সুবিধা পাবে। বক্তারা আরো বলেন, কতিপয় স্বার্থান্বেশী মহল, নদীর পশ্চিম পাশে বিদ্যালয় স্থানান্তর করার জন্য জমি ক্রয় করে এবং নতুন একাডেমিক ভবন তৈরি করার জন্য পায়তারা করছে। আজ প্রাথমিক বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক কর্মকর্তা বরারব স্মারক লিপি প্রদান করা হবে। এর পর স্থানান্তর কাজ বন্ধ না হলে কঠিন আন্দোলন করা হবে বলে এলাকাবাসী হুশিয়ার করেন।
এতে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন বলেন, বিদ্যালয় নদী ভাঙ্গন স্বীকার হলে স্থানান্তর করার বিধান রয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোষরা বরাইদ ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মানুষের শিক্ষা ব্যবস্থাকে নাজুক করতে বিদ্যালয়টিকে স্থানান্তরের পায়তারা করতেছে।
বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার বলেন, বিদ্যালয়টি যেখানে নিতে চাচ্ছে তার নিকটেই একটি বাজার আছে। সেখানে গেলে আমাদের বখাটে দের খপ্পরে পড়তে হবে। তাছাড়া খেয়া পারা পার হতে হবে। খেয়া পারা পার হতে গেলে আমাদের ৩০ থেকে ৪০ মিনিট বেশী সময় লাগবে। তাই আমরা চাই বিদ্যালয়টি এখানেই থাকুক।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়টি স্থানান্তর যাতে না হয়, এর জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে বিগত ২৩-০২-২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ২১/২০২৫। মামলা থাকার পরও চক্তটি বিদ্যালয় স্থানান্তর করার জন্য উঠে পড়ে লেগেছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা