রৌমারীতে বকেয়া বেতন ও চাকুরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন
রৌমারী উপজেলার বকেয়া বেতন, ঈদ বোনাস ও চাকুরি স্থায়ী করণের দাবীতে মানববন্ধন করেছে ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকরা। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে মাউশি শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে এ মানববন্ধন করেন।
জানা যায় দীর্ঘ ৩৩টি বছর থেকে নিষ্ঠা ও সত্যতার সাথে তৃণমূল পর্যায় ইসলামি বুনিয়াদি শিক্ষা প্রাকপ্রাথমিক ও বয়স্ক শিক্ষা শতভাগ নিশ্চিত করে আসছেন। ইতোমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃৎ গরুত্বপূর্ণ ও জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার যুব সমাজ এবং মহিলা শিক্ষিকা আন্তরিক ভাবে পাঠদান করে আসছে। সারা দেশে ৭৩ হাজার ৭৬৮ টি কেন্দ্রে প্রায় প্রতিবছর ২৪ লক্ষ,,১৪ হাজার ২’শ জন এ প্রকল্পের মাধ্যমে প্রাকপ্রাথমিক শিক্ষার কোর্স সর্ম্পূণকারী শির্ক্ষাথীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা পাঠ ,বাল্যবিবাহ, মাদক, সস্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধ সরকার গৃহিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতা বৃদ্ধি ক্ষেত্রে গ্ররুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শিক্ষকরা। শিক্ষকরা দীর্ঘ ৩ মাস থেকে বেতন পাচ্ছে না। বর্তমান শিক্ষকরা আউটসোর্সিং হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতে তারা দুর্বিসহ জীবন যাপন করছেন। শিক্ষকরা অনতিবিলম্বে তাদের বকেয়া বেতন ও বোনাসসহ উক্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবী জানান।
এানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, ও মো. মোতালেব হোসেনসহ আরোও অনেকেই।
এমএসএম / এমএসএম
বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও।
শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান
গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা