ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
ময়মনসিংহের ত্রিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সরকারি নজরুল কলেজ মাঠে ত্রিশাল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শাহ্ মোঃ শাহবুল আলম, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকার, স্বেচ্ছাসেবকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, আহসান হাবীব শাহীন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ কাজল, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সরকারি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন খাঁন, ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, ত্রিশাল উপজেলা তাঁতীদলের সদস্য সচিব এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হক আজিজ, ত্রিশাল পৌর শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক মিলন, নজরুল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজীব সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাসান, যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত মিয়া প্রমূখ।
একসময় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল আমিন খসরু বলেন, ১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছে। কিছুটা স্বস্থির নি:শ্বাস আমরা নিতে পারছি। ভবিষ্যতে আরো বেশি করে স্বস্থির নি:শ্বাস নিতে পারি সেজন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতেই হবে।
এমএসএম / এমএসএম
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন