গাইবান্ধা TTC-তে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: জেলা প্রশাসকের নির্দেশে পরীক্ষা বাতিল
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় জেলা প্রশাসক পরীক্ষাটি বাতিলের ঘোষণা দিয়েছেন। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার নির্দেশ প্রদান করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ভর্তি পরীক্ষার আগে কিছু নির্দিষ্ট প্রার্থীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পাশাপাশি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে থাকা প্রার্থীদের ভর্তি করানোর চেষ্টা করা হয়। এতে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন।
পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে এবং অনিয়মের সত্যতা পেয়ে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।
গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা যায় , "গাইবান্ধা TTC-তে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে লটারির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অনেকেই মনে করেন, লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করবে এবং দুর্নীতিকে রুখতে কার্যকরী ভূমিকা রাখবে।
গাইবান্ধা TTC-তে ভর্তি দুর্নীতি নিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে আরও কঠোর নজরদারি এবং কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ