নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি'হত
নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহতের চাচা মোঃ আব্দুর রহমান জানান, “মোশারফ স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও ভোরে সাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাৎ ছয়টার দিকে আমাদের কাছে ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।”
এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান,দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।"
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর