ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে ছেলের হাতে বাবা খুন


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৩:১১

শরীয়তপুরের নড়িয়া থানাধীন চেরাগ আলি বেপারী কান্দি এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০টায় নড়িয়া থানার মুক্তারেরচর ইউনিয়নের চেরাগ আলি বেপারী কান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে রুবেল মোল্লা (৩৫) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত মকবুল হোসেনকে উদ্ধার করে জাজিরা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুবেল মোল্লা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি দৌড়ে বাড়ির পূর্ব পাশে ফাঁকা মাঠের দিকে চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা