ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে রুমে আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস 


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৪:৪২

হাটহাজারীতে বাসার রুমে আটকা পড়া তাহসিফ আরমান শাফি নামের দুই বছর নয় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। 

সোমবার (২৪ মার্চ) বেলা এগারটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবিস্থ দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া শিশু শাফি উল্লেখিত এলাকার ভাই ভাই প্যালেস নামক ভবনে বসবাসকারী একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার মো.সাইদুর রহমানের পুত্র।

উদ্ধার করা শিশুশাফি বাবা সাইদুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে উল্লেখিত ভবনের ২য় তলার বাসায় শাফি খেলাধুলা করার সময় একটি রুমে দরজার লক পড়ে ভেতরে আটকা পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা অনেক চেস্টা করেও লক খুলতে না পারায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ২০ মিনিটের মধ্যে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ প্রায় ত্রিশ মিনিট চেস্টার পর ওই দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো.আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ