ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৩-২০২৫ বিকাল ৫:২

নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক,গরু বাঁধার রশি,সেলাইস,স্টিলের কাটার, চাইনিজ কুড়াল,দা,স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে গত রোববার গাজীপুর মহানগর ও সিরাজগঞ্জ জেলার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,শ্রী কৃষ্ণ দাস (৪২),মোঃ মিন্টু মিয়া (৩২),  মোঃ হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)।পুলিশ সুপার বলেন,গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে 'হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরি ফার্মে'র পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। এদিকে এ ঘটনায় থানায় হত্যা ও ডাকাতির মামলা হয়। পরে ১০ মার্চ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকতৃরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক,গরু বাঁধার রশি,সেলাইস,স্টিলের কাটার, চাইনিজ কুড়াল,দা,স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ মামলায় মোট ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অপর আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে,গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে 'হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরি ফার্মে'র পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় ১০ মার্চ  দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল আওয়ালকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে যুবদল নেতা মোঃ আব্দুল আওয়ালকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে আরও ৫ ডাকাততে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক,গরু বাঁধার রশি,ছুরি,চাইনিজ কোরালসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এ মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা