ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবীনগরকে আধুনিক শহরে রূপান্তরের স্বপ্ন প্রবাসী নজরুল ইসলামের


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম তার জন্মস্থানসহ পুরো নবীনগরকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে তিনি সোমবার (২৪ মার্চ) নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন,“মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আমি চাই  আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে। এজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।” তিনি আরও বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ইতিবাচক দিকগুলো যেমন তুলে ধরেন, তেমনি অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন। আমার ভালো কাজের প্রশংসার পাশাপাশি যদি কোথাও ভুল করি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সঠিক পথ দেখাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কালাম খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পিয়াল হাসান রিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে নজরুল ইসলাম নবীনগর প্রেসক্লাবের "দাতা সদস্য" হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নজরুল ইসলামের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার