বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।
নিহত স্কুল শিক্ষিকা বগারচর ইউনিয়নের মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী। বকশীগঞ্জ রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানে করে বকশীগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন।
বকশীগঞ্জ- রৌমারী মহাসড়কে তিনানী পাড়া নামক স্থানে বিপরীত গামী একটি পিকআপ ভ্যান হঠাৎ অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় অটো ভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন।
পরে স্থানীয়রা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা-নিরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা যায়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার