ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় আত্মহননকারী মাদ্রাসা ছাত্রীর শরীরে মিলেছে ধর্ষণের আলামত ?


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ৩:২০

বগুড়ায় গত ২০২৩ সালে মাদ্রাসা কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহননকারী ছাত্রীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়ার দাবী করেছেন নিহতের পরিবার। মেডিকেল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার দাবী করে সম্প্রতি বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা মো. সিদ্দিক প্রামাণিক। তবে পুলিশ বলছে, মেডিকেল প্রতিবেদন এখনো তাদের হাতে এসে পৌঁছেনি। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য মাদ্রাসার পরিচালক মো. দেলোয়ার হোসেনকে বগুড়া সদর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।  

জানা গেছে, বগুড়া শহরের গোদারপাড়া তা’লীমুল কুরআন মহিলা মাদ্রাসায় মেয়েকে ভর্তি করান দুপচাঁচিয়া উপজেলার পাথাট্টি গ্রামের সিদ্দিক প্রামাণিক। দীর্ঘ চার বছর অধ্যয়নরত থাকার পর গত ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর শিফা (১৪) নামের ঐ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় মাদ্রাসার স্টোর রুম থেকে। সে সময় পরিবারকে জানানো হয় স্টোর রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে শিপা নিজেই আত্মহত্যা করেছে। ঘটনার পর নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন পর সম্প্রতি শিপার বাবা সিদ্দিক মিয়া পুলিশের বরাত দিয়ে ময়না তদন্ত প্রতিবেদনে তার মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়ার দাবী করেন। গত ১৮ মার্চ বগুড়া সদর থানায় দায়ের করা ৫৮/২০২৫ নং মামলার অভিযোগে তিনি এই দাবী করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফিরোজ জানান, নিহতের ময়না তদন্ত প্রতিবেদন এখনো থানা পুলিশের হাতে এসে পৌঁছেনি। তিনি জানান, পুলিশের বরাত দিয়ে নিহতের পিতা সিদ্দিক প্রামাণিক ময়না তদন্তে ধর্ষণের আলামত পাওয়ার যে দাবী করেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি জানান, বাদীর অভিযোগ দাখিলের পর মাদ্রাসার তৎকালীন পরিচালক মোঃ দেলোয়ার হোসেনকে ডেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বরে মাদ্রাসা ছাত্রী শিপার মৃত্যুর পর রহস্যজনকভাবে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক