বড়লেখায় বিষপানে তরুণীর আত্মহত্যা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে সোমবার রাতে ৮টার দিকে বিষ পান করে এক তরুনী আত্মহত্যার খবর জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাতে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তার মৃত্যু হয়েছে। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের প্রমাণ দেয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার দুপুরে বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। আত্নহত্যার কোন সত্যতা এখনও নিশ্চিত করা যাননি।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার