ঢাকা স্পেশালাইজড হাসপাতালের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষজ্ঞ ডাক্তারদের সম্মানে ঢাকা স্পেশালাইজড হসপিটালের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মার্চ'২৫) ঢাকা স্পেশালাইজড হসপিটালের ইউনিট ২ তে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও সিইও অধ্যাপক ডাঃ এস এম রোকনুজ্জামান, পরিচালক, অধ্যাপক ডাঃ দেবাশীষ বিশ্বাস, অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন, অধ্যাপক ডাঃ এ এফ খবির উদ্দিন আহমদ,
অধ্যাপক ডাঃ এম ডি মহিদুজ্জামান (টনি), অধ্যাপক ডাঃ মোঃ মবিনুর রহমান, ডাঃ মোঃ আবুল হোসেন, ডাঃ আহসান মোহাম্মদ হাফিজ, ডাঃ এম আহমেদ এইচ (রবিন),উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ সুরাইয়া সুলতানা,অধ্যাপক ডাঃ জেসমিন আকতার, ডাঃ শিল্পী সাহা, ডাঃ অনিমা সরকার, ডাঃ মিনারা পারভীন, ডাঃ ফেরদৌস আরা জেনি, ডাঃ মোঃ তাকবিরুল ইসলাম, ডাঃ রুবিনা সুলতানা, ডাঃ ইফতেখার আহমদ (স্বপন) জেনারেল ম্যানেজার (জিএম) আহাদ আলীসহ বিশেষজ্ঞ ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ইফতার মাহফিলে বক্তারা বলেন, “একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।’’ ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়