লোহাগড়ায় অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজ পাড়ায় চাঁদাবাজি ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত মেজর মো. ওবায়দুল হক (সবুজ)-এর বিরুদ্ধে।
ভুক্তভোগী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা অ্যাডভোকেট মো. কামরুজ্জামান (কচি) লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো. কামরুজ্জামান লোহাগড়া পৌরসভায় তার মালিকানাধীন ৩০.৪৩ শতাংশ ভূমিতে একটি দুই তলা ভবন নির্মাণ করছেন। এর তত্ত্বাবধায়ক ও প্রকৌশলী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. তাইবুল হাসান। গত ১ মার্চ ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে অবসরপ্রাপ্ত মেজর মো. ওবায়দুল হক (সবুজ) জোরপূর্বক নির্মাণস্থলে প্রবেশ করে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মারপিট করেন এবং কাজ বন্ধ করে দেন।
ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লোহাগড়া থানার জিডি নম্বর যথাক্রমে ৭৩১, ৭৩২, ৭০৩ ও ৭৩৪, তারিখ ১৫/০৩/২০২৫। ইঞ্জিনিয়ার তাইবুল হাসান গত ৪ মার্চ নড়াইল আর্মি ক্যাম্পে অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং নড়াইল আমলী আদালতে মামলা করেন যার নম্বর ৩২/২৫(এল)।
স্বজনদের দাবি, অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হক সেনাবাহিনীতে চাকরির সময় আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে ২০০৮ সালে চাকরি থেকে অব্যাহতি পান। বর্তমানে তিনি আর্থিক সংকটে রয়েছেন।
এ ঘটনায় ওবায়দুল হকের আপন বড় ভাই মো. জাকির হোসেন ও মেঝ ভাই অ্যাডভোকেট কামরুজ্জামান(কচি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হকের বিচারের দাবি করছি। তিনি একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। ইতোমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অবসরপ্রাপ্ত মেজর মো. ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন (০১৯২৬৯৯০০৬০) বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ