ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১২:৫৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ ও ৭১ এর বদ্ধভূমি'র বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জ-এর নেতৃবৃন্দ।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে  প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন ও দায়িত্বরত মহাসচিব এস এম সাব্বিরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল হাসান, অর্থ সচিব হাচানুল বান্না, দপ্তর সচিব পলাশ সিকদার, সদস্য মোঃ শিহাব উদ্দিন, মোঃ মুরাদ বিশ্বাস,কে এম সাইফুর রহমান  প্রমুখ।পরে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর কার্যালয়ে  জাতীয় পতাকা উত্তলোন করা হয়। 

এদিকে, মহান স্বাধীনতা দিবসে সাংবাদিক, সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন  প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের  হোসেন এবং মহাসচিব এস এম সাব্বির।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন,  বাংলাদেশের ৫৪তম  স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা। সেই সাথে শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা। ৩০ লাখ শহীদের বুকের তাজা লাল রক্তের ও দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এ স্বাধীনতা।

প্রেসক্লাবের মহাসচিব এস এম সাব্বির বলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জানাই শুভেচ্ছা। সেই সাথে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস