ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ প্রেসক্লাবের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে সন্দ্বীপের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২৫

সন্দ্বীপ প্রেসক্লাবের উদ্যোগে ২৬ মার্চ, ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২৫ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙ্গালীর  সুমহান ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে লাখো শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন - সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, সহ-সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, সহ - সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, দপ্তর সম্পাদক আলী হোসেন, সিনিয়র সদস্য সুফিয়ান মানিক, কাজী শামসুল আহসান খোকন,গোফরান উদ্দিন রানা, গোলাম মোস্তফা লিটন, ইসমাইল হোসেন মনি ও চারু- কারু শিল্পী নিরব রায় সংগ্রাম।

পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ বেদীতে  এক সংক্ষিপ্ত
আলোচনা সভায় বক্তারা বলেন,বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

প্রতিদিনের মতো আজও ভোরের সূর্যালোকের বর্ণচ্ছটায় রাঙাবে কৃষ্ণচূড়া  গ্রামীণ পথের শেষে নদীর তীরে অশ্বথ শাখা থেকে ভেসে আসবে কোকিলের কুহুতান। শ্যামল প্রান্তরের দূর দূরান্ত থেকে আজ বাজবে রাখালিয়ার মনকোড়া বাঁশির সুর। নীল আকাশের বুকে ডানা মেলে উড়ন্ত বলাকার ঝাঁক কলকাকলিতে মুখরিত হবে জনপদ। তবুও অন্য যেকোন দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। ভিন্ন আমেজের, ভিন্ন অনুভূতি ও ভিন্ন স্বাদের আমাদের এই প্রিয় স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতার যুদ্ধের সকল শহীদ,সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও সে সময়ে মুক্তিযু্দ্ধের সহযোগী কিশোর মুক্তিযোদ্ধাদের প্রতি ও আমাদের বিনম্র শ্রদ্ধা রইলো।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ