ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ার নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২৮
নোয়াখালীর হাতিয়ার দক্ষিনে নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ক্ষতিগ্রস্ত মাছ ধরার ট্রলারটি ১৭ জেলে সহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে ,  এম ভি পাখী  নামক ট্রলারটি মালিক আব্দুর রহিম মাঝি হাতিয়া বাসিন্দা। তিনি দৈনিক সকালের সময়কে জানান, মঙ্গলবার গভীর রাতে ২০-২৫ মন ইলিশ মাছ সহ গভীর  সাগর থেকে হাতিয়ার  মোহম্মদ আলী সুইজ ঘাটের উদ্দেশ্যে আসার সময়   ২০-২৫ জনের ডাকাত দল অপর একটি  ট্রলার যোগে এসে তাদের গতিরোধ করে। পরে প্রথমে ফাঁকা গুলি করে এবং  ট্রলারে থাকা  জেলেদের উপর ধারালো অস্ত্রশস্ত্র  লাঠি সোটা দিয়ে  হামলা করে।  উক্ত ট্রলারের  সুমন মাঝি বলেন, আমাদের বোটে উঠে অস্ত্র শস্ত্র দেখিয়ে  জিম্মি করে আমাদেরকে বেদম মারধর করে।  এদের মধ্যে আহত চারজন জেলের অবস্থা আশঙ্কাজনক। ব আহতরা হলেন, মোঃ সুমন, (৩৫) মোঃ জহির, (২৭)মোঃরাকিব, মোঃ নিশান।  তিনি আরো জানান , ওই ট্রলারে থাকা প্রায় ২০মণ মাছ, জ্বালানি তেল, ৪/৫ টা অ্যান্ড্রয়েড  মোবাইল, মাছধরা জাল সহ সকল কিছু লুণ্ঠন করে নিয়ে যায় ডাকাতরা । ওই  ট্রলারের মালিক রহিম মাঝি বলেন, রাত ২ টায় জেলে নিশানের বাটন মোবাইল হতে আামার মোবাইলে কলকরে হাউ মাউ করে বলেন আমাদেরকে দ্রুত উদ্ধার করেন ,ইঞ্জিন নষ্ট করে ফেলছে, ডাকাতি করে সব লুটপাট করে নিয়ে গেছে।  পরে সুইস ঘাট থেকে একটি ট্রলার নিয়ে   তাদের কে উদ্ধার করা হয়েছে। এতে মালিক পক্ষ জাল ও মাছ সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ।
এ ব্যাপারে হাতিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, এই  ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।  অভিযোগ করলে আইনি  ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ