ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় সাবেক মন্ত্রীর নামে সরকারি কলেজ ভবন : পরিদর্শনে জেলা প্রশাসকের ক্ষোভ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৬:৬

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নামে থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এসময় কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন। পরিদর্শন শেষে অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় প্রশাসনের কর্মকর্তা সহ কলেজের অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে জেলা প্রশাসক কলেজের সামগ্রিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন