নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৫ পালিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ও সাতপাই নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারী, আধা সরকারী,স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টার দিকে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সকাল ১০টায় শিশু একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশ গ্রহণে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শণ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পরে স্থানীয় পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্ধ্যায় সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জা, রাতে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর