উত্তরা পশ্চিম থানা শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা পশ্চিম থানা শ্রমিকদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ'২৫) উত্তরা ১১ নং সেক্টরস্থ গরীবে-নেওয়াজ রোডে শ্রমিকদল উত্তরা পশ্চিম থানার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আফাজ উদ্দিন আফাজ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব শ্রমিকনেতা মোহাম্মদ কামরুল জামান। উক্ত ইফতারের সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা শ্রমিকদিলের আহবায়ক আমিরুল ইসলাম সরকার।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন থানা শ্রমিকদলের সদস্য সচিব এস এম রিপন হাওলাদার।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ন আহবায়ক, মোঃ শিমুল আহমেদ, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ফিরোজ জামান, উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সালাম, যুবদল ঝিনাইদহ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম, তুরাগ থানা শ্রমিকদলের আহবায়ক, সিদ্দিকুর রহমান, উত্তরা পূর্ব থানা শ্রমিকদলের সদস্য সচিব, আবু তোহা মহিউদ্দিন, উত্তরা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব, মেহেদী হাসান রুবেল।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শ্রমিকদল উত্তরা পশ্চিম থানার যুগ্ন আহবায়ক, আলমগীর সরকার, ইউসুফ মামুন চৌধুরী,রিটন মোল্লা,হাসিবুল ইসলাম নিরব, আবু সাঈদ,১ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মোহাম্মদ লিটন মিয়াসহ উত্তরা পশ্চিম থানা বিএনপি, যুবদল,তাতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া ইফতার মাহফিলে বক্তারা বলেন, “একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।’’
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন