উদাখালী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যকে হুমকির অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ২ নম্বর ওয়ার্ডের দুইবার নির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব কাবিল উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য গাইবান্ধার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে আলহাজ্ব কাবিল উদ্দিন উল্লেখ করেন, গত ২৪ মার্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এক বৈঠকের সময় তিনি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি বলেন, “চেয়ারম্যান কোনো রেজুলেশন ছাড়াই ব্যাংক একাউন্ট থেকে ৭ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করেছেন, যা সম্পূর্ণ বেআইনি।”
এই কথা বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাকে হুমকি দেন এবং বলেন, "বেশি বেড়ে গেছো,(গুড়ি) লাথি দিয়ে তোমার কোমর বাঁকা করে দেব।" কাবিল উদ্দিন জানান, ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যর স্বামীরাও এই হুমকির সাক্ষী।
পরবর্তীতে ইউপি সচিব ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ খাজা মন্ডলকে বিষয়টি অবগত করা হয়। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে এমন আচরণের শিকার হওয়ায় কাবিল উদ্দিন জেলা প্রশাসকের কাছে সুবিচার চেয়ে লিখিত আবেদন করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন এবং এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
অন্যদিকে, স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী