ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ভারতীয় মদসহ দুজন আটক


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৩:৫৭

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ২১২ বোতল বিদেশী মদসহ দুজনকে গ্রেফতার করেছে লেপসিয়া নৌ-পুলিশ।  বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা দুপুর পৌনে ১টার দিকে  ট্রলার পথে পরিবহনের সময় ধনু নদীর লেপসিয়া লঞ্চঘাট এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দুজনকে আটক করতে সক্ষম হন।

জব্দকৃত বিদেশী মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ২৭ বোতল ম্যাজিক মুভমেন্ট, ১৮০ মি.লি. ওজনের ২৫ বোতল এসি ব্ল্যাক ও ৭৬ বোতল অফিসার্স চয়েস ব্লু এবং ৩৭৫ মি.লি. ওজনের ৮৪ বোতল ম্যাক ডুয়েলার্স নামক ভারতীয় ব্র্যান্ডে মদ।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালিয়াজুরী ইউনিয়নের পুরান বারংকা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. আব্দুল মুমিন (৩২)। আরেকজন একই জেলা ও উপজেলার বাতাঘাট ইউনিয়নের গাগরা গ্রামের রহমত উল্লাহ এর ছেলে জাকির হোসেন (৩২)।

নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস এসব তথ্যের নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন তাহেরপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌপথে এগুলো নিয়ে যাচ্ছিল এবং তারা মদের বোতলগুলো পরিবহন কাজে নিয়োজিত ছিল বলে জানায়। এসব মাদকের মালিকানা ও কাদের কাছে হস্তান্তর করবে তা তদন্তের বিষয়। 

এ ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে খালিয়াজুরী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত