১০দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়েছে। বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।
মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদ উল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল বুধবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া বুধবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।
সোনাহাট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন , আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড