ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে আইডিইবি-র ইফতার মাহফিল অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ বিকাল ৫:৫৯

দেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’ কুড়িগ্রাম শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
(রবিবার) কুড়িগ্রাম কলেজ রোডে অবস্থিত ইষ্টিকুটুম রেস্টুরেন্টে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান সোশ্যাল ইউনিটির সহযোগিতায় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন আইডিইবির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।
আইডিইবি কুড়িগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী রায়হান মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক (রংপুর) প্রকৌশলী মো: আব্দুছ ছাত্তার শাহ। আইডিইবির যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু তাহের, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম, আইডিইবি কুড়িগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সোশ্যাল ইউনিটির নির্বাহী পরিচালক প্রকৌশলী মাহফুজার রহমান খন্দকার। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা