ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামিমের ঈদ উপহার বিতরণ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ১:৫৮

মানিকগঞ্জের সিংগাইরে ১৫ শত অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার নির্দেশনায় ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেছেন সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন শামীম।

শুক্রবার সকাল ১০ টার দিকে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯ শত শাড়ি ও ৬ শত লুঙ্গি বিতরণ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীদের উপস্থিতিতে অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপহার গ্রহণকারী এক বৃদ্ধা বলেন, শামীম প্রতিবছর আমাদের সাহায্য করেন। এই উপহার পেয়ে আমরা অনেক খুশি। এগুলো ছাড়াও খাদ্য সামগ্রীও দেন। বলেন "শামিম ভাইয়ের জন্য দোয়া করি, উনি সবসময় যেন মানুষের পাশে থাকেন।

ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন শামীম বলেন, সবসময় মানুষের পাশে থাকতে চাই। ঈদ সবার জন্য আনন্দের হোক, আমি প্রতিবছরে সাতাশ রমজানে এই রকম দান করে থাকি সেই চেষ্টায় আমি এবারও আমার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দিয়েছি। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই। ঈদের দিন পর্যন্ত সহযোগিতা অব্যহত থাকবে। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান