ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সিংগাইরে অসহায় বিএনপি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ৩:৪৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে অসহায় বিএনপি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন বাবু।

শুক্রবার(২৮ মার্চ) দুপুরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বিএনপি অফিসে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার নির্দেশনায় ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো আলতাফ হোসেনের সার্বিক তত্বাবধানে ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে পোলার চাল, সেমাই, চিনি, ডাল, দুধসহ অন্যান্য জিনিসপত্র ছিলো।

ঈদ সামগ্রী বিতরণের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন খান বলেন, বিএনপি অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী দেয়ায় শামসুদ্দিনসহ বিএনপির সকলকে ধন্যবাদ। আগামীতে যেনো আরো বেশি দিতে পারেন।

৫ নং ওয়ার্ড সদস্য মোঃ আনসার আলী বলেন, শামসুদ্দিন বাবু সব সময় মানুষের পাশে দাঁড়ান। তাদের মতো মানুষ আছে বলেই অসহায় মানুষের ঈদ আনন্দে কাটে।

এসময় সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো: ইদ্রিস আলী, ব্যবসায়ী কাশেম মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা মোঃ তালিম, যুবদল নেতা মোঃ শাহিন, লিটন মাহমুদ, মোঃ ফাহাদ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ