ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঈদ উপহার পেলেন সীমান্তে হত্যাকান্ডের শিকার ফেলানীর পরিবার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৮-৩-২০২৫ বিকাল ৫:১০

 সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেলেন আলোচিত কুড়িগ্রাম সীমান্তে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার ফেলানীর পরিবার। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নুর ইসলামের হাতে তুলে দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক ( ডিসি) নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির। ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা নুর ইসলাম। ফেলানী বাবা নুর ইসলাম বলেন, ঈদে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টা স্যারসহ সবার জন্য দোয়া করবো। আর আমার মৃত মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ