বাউফলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারে সহায়তা প্রদান
পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত জুলাই যোদ্ধাদের পরিবারে সহায়তা এবং সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। বাউফল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান, রিপোর্টার্স, সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান, রিপোর্টার্স
ইউনিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, বাউফল মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অহিদুজ্জামান।
এসময় জুলাই অভ্যুত্থানে ৬ জন শহীদ পরিবারকে চার হাজার ও ২৫ জন আহত জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার