ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল চার যুবক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৪-২০২৫ বিকাল ৬:৩৬

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দু’জন। মঙ্গলবার বেলা তিনটার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২৫), শরীয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরা থানার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) ও একই এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস রোডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এমএসএম / এমএসএম

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি

বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ৪৪৮ কোটি টাকার ডান তীররক্ষা বাঁধে আবার ধস, বাড়ছে ভাঙন-আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ‘স্বর্ণের’ মূর্তি ও ব্রিটিশ কয়েন উদ্ধার, গ্রেপ্তার ২